চট্টগ্রামে লালন সংগীতের আসর

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

লালন সংগীত শিল্পীদের সংগঠন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লালন সংগীতের আসর অনুষ্ঠিত হয়। নগরীর লালখানবাজারস্থ ডিভাইন ভবনে সংগঠনের সভাপতি বেতার ও টিভি শিল্পী গীরিজা রাজবরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে

সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপার সঞ্চালনায় লালন সংগীতের আসারে গান পরিবেশন করেন সহ–সভাপতি সৈয়দ হোসেন শাহ, সাংস্কৃতিক সম্পাদক সৃজন কান্তি পাল, অর্থ সম্পাদক সুকুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, লালন পরিষদের সদস্য মানিক নন্দী, বেবী মজুমদার নুপুর, শ্যামল সরকার, অথৈ সরকার প্রমুখ।

উপস্থিত অনেকে লালন সংগীত পরিবেশন করেন। এসময় উপস্থিত শিল্পীরা লালন পরিষদকে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও চট্টগ্রামবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া আগামী মাসে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বৃহত্তর আকারে লালন উৎসব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশের মানুষ সুখে আছে : নওফেল
পরবর্তী নিবন্ধ১৩ বছর পর জুলফিকার রাসেলের কথায় বাপ্পার গান