চট্টগ্রামে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের সকল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের সমন্বয়ে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল বুধবার সংগঠনটির রূপরেখা, গঠনতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদি চূড়ান্ত করার লক্ষ্যে একটি ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোরশেদ আলম শিপনকে আহ্বায়ক এবং অংকুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মনজুর হোসেন পিন্টুকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে ৫ জন যুগ্ম আহ্বায়ক প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরমান, আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক রেজাউল করিম সেলিম, জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক নাসির ইমাম ভুট্টো, ভোর মাদকাসক্তি নিরবে কেন্দ্রের পরিচালক মো. পারভেজ আহমেদ, ড্রিম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক হাসান মাহমুদ হিরুকে যুগ্মআহ্বায়ক পদে মনোনীত করা হয়। একই সাথে চট্টগ্রাম বিভাগের আওতাধীন আরো চৌদ্দটা নিরাময় কেন্দ্রের বিভিন্ন পরিচালকবৃন্দকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি করা হবে এবং তার ওপর ভিত্তি করে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সংগঠনটির আত্মপ্রকাশের পর পরই কমিটির নেতৃবৃন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় পরিচালক জাহিদ হোসেন মোল্লা এবং চট্টগ্রাম মেট্রো দক্ষিণের উপপরিচালক মানজুরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাসাস মহানগরীর আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবৈশ্বিক গবেষণায় আইআইইউসির শিক্ষক ড. ইদবানের কৃতিত্ব