চট্টগ্রামে বিএনপির বড় জয় ১০টিতে নতুন মুখ

বিএনপি পেয়েছে ১৪ আসন, জামায়াত ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে এবার বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। ১৬ আসনের মধ্যে ধানের শীষ প্রতীকের ১৪ জন প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের ২ প্রার্থী জয়লাভ করেছেন।

চট্টগ্রামে জয়ী বিএনপির ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনই নতুন মুখ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা। এদিকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ১৯৯১ সালে তৎকালীন নির্বাচনী এলাকা(ডবলমুরিং, পাহাড়তলী, বন্দর) আসন থেকে উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে একই এলাকা থেকে নির্বাচিত হন।

এদিকে চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসনে মোস্তফা কামাল পাশা টানা চতুর্থবারের মতো ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। এর আগে তিনি সন্দ্বীপ থেকে বিএনপির ব্যানারে ষষ্ঠ (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি), অষ্টম (২০০১) ও নবম (২০০৮) সংসদ নির্বাচনে বিএনপির ব্যানারে বিজয়ী হন।

চট্টগ্রাম৬ রাউজান আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী টানা তৃতীয়বারের মতো সংসদ ৭ম পৃষ্ঠার ২য় কলাম

সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে রাউজান থেকে নির্বাচিত হন। এর আগে ১৯৮৬ সালে একবার চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসন থেকে সরওয়ার জামাল নিজাম টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৯৬ সালে অনুষ্ঠিত দুটি সংসদ নির্বাচনে (ষষ্ঠ ও সপ্তম) ও ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

চট্টগ্রাম১৫ সাতকানিয়ালোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাজাহান চৌধুরী তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৯১ ও ২০০১ সালে অনুষ্ঠিত নির্বাচনে সাতকানিয়ালোহাগাড়া আসন থেকে বিজয়ী হন।

১০ আসনে জয়ী বিএনপির নতুন মুখ : প্রথমবারের মতো যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন চট্টগ্রাম১ মীরসরাই আসনে নুরুল আমিন, চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনে মো. আসলাম চৌধুরী, চট্টগ্রাম৫ হাটহাজারী আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম৮ বোয়ালখালীচান্দগাঁও আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম১০ আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম১২ পটিয়া আসনে এনামুল হক, চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসনে জসীম উদ্দিন আহমদ।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার ১০ আসনে জয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নগরী ও নগরীর সাথে সংশ্লিষ্ট ৫ আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন জিমনেসিয়াম নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. বেলায়েত হোসেন চৌধুরী চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনের ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম১ মীরসরাই : মীরসরাই আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন (ধানের শীষ) ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

চট্টগ্রাম২ ফটিকছড়ি : ফটিকছড়ি আসনে বিএনপির সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম৩ সন্দ্বীপ : সন্দ্বীপ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা পোস্টাল ভোটসহ ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আলাউদ্দীন সিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড ও চসিক আংশিক : এ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।

চট্টগ্রাম৫ হাটহাজারী : হাটহাজারী আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ) ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা মো. নাসির উদ্দীন মুনির (রিকশা) পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।

চট্টগ্রাম৬ রাউজান : রাউজান আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি) পেয়েছেন ২৬ হাজার ৬৯৭ ভোট।

চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া আসন থেকে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

চট্টগ্রাম৮ চান্দগাঁওবোয়ালখালী : চট্টগ্রাম(বোয়ালখালী ও চসিক একাংশ) আসনে বিএনপি এরশাদ উল্লাহ (ধানের শীষ) ৭৯ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. আবু নাসের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ৭৪৭ ভোট।

চট্টগ্রাম৯ কোতোয়ালী : কোতোয়ালী আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান (ধানের শীষ) ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৩ হাজার ৪০৭ ভোট।

চট্টগ্রাম১০ ডবলমুরিংপাহাড়তলীখুলশী : এ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান (ধানের শীষ) ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জমান হেলালী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা : চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ১৫ হাজার ২১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শফিউল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।

চট্টগ্রাম১২ পটিয়া আসন : পটিয়া আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি) পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।

চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী : আনোয়ারাকর্ণফুলী আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান (মোমবাতি) পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।

চট্টগ্রাম১৪ চন্দনাইশসাতকানিয়া (আংশিক) : চট্টগ্রাম১৪ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।

চট্টগ্রাম১৫ লোহাগাড়াসাতকানিয়া : সাতকানিয়ালোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমীন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম১৬ বাঁশখালী : বাঁশখালী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।

পূর্ববর্তী নিবন্ধফল ঝুলিয়ে রাখার অভিযোগ জামায়াত আমিরের
পরবর্তী নিবন্ধবগুড়ার আসনে সব কেন্দ্রে বিজয়ী তারেক রহমান