চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

শুকলাল দাশ | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চারস্তরের স্থানীয় সরকার নির্বাচনকে (সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ) সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ গত ৩০ আগস্ট সারাদেশের মতো নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে চট্টগ্রামের চারটি স্থানীয় সরকার নির্বাচনের পৃথক পৃথক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১ ওয়ার্ডের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৭২১টি। চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৩৯০২টি।

চট্টগ্রামের ১৬টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য উপজেলা ভিত্তিক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫০টি। ভোটকক্ষের সংখ্যা ৮৯৪৩টি। চট্টগ্রামের ১৪টি পৌরসভা নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ২২৩টি। এর মধ্যে স্থায়ী ২২২টি ও অস্থায়ী ১টি। মোট ভোটকক্ষের সংখ্যা রয়েছে ১০৮৬টি।

এদিকে চট্টগ্রামের ১৬ উপজেলায় ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ১৮১৭টি। এর মধ্যে স্থায়ী ১৭৮৮টি ও অস্থায়ী ২৯টি। ভোটকক্ষের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে ৮১৪৩টি। এর মধ্যে স্থায়ী ৭৮৪৪টি এবং অস্থায়ী ২৯৯টি।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ড, জেলার ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা : চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্র সংখ্যা ৭২১টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৩ হাজার ৯০২টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ৬৭৪টি এবং অস্থায়ী ২২৮টি।

চূড়ান্ত তালিকায় মোট ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৬ হাজার ৮৬ জন। নারী ভোটার সংখ্যা ৯ লাখ ৬২ হাজার ৭৭১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫৩ জন।

১৬ উপজেলা পরিষদের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা : চট্টগ্রামে ১৬ উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৬টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা ভিত্তিক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫০টি। ভোটকক্ষের সংখ্যা ৮৯৪৩টি। এর মধ্যে মীরসরাই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৫টি। ভোটকক্ষের সংখ্যা ৭৪১টি। ভোটার সংখ্যা ৩৮৯৮২৪জন। ফটিকছড়ি উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯টি। ভোটকক্ষের সংখ্যা ৫৭৩টি। ভোটার সংখ্যা ৩০৭১৯৬জন। ফটিকছড়ি উত্তর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৬টি। ভোটকক্ষের সংখ্যা ৩৩০টি। ভোটার সংখ্যা ১৮১২৬৯জন। সন্দ্বীপ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৯টি। ভোটকক্ষের সংখ্যা ৪৭২টি। ভোটার সংখ্যা ২৬২২১৮জন।

সীতাকুণ্ড উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৩টি। ভোটকক্ষের সংখ্যা ৬১৪টি। ভোটার সংখ্যা ৩৪০২৯০জন। হাটহাজারী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭৬৮টি। ভোটার সংখ্যা ৪০৭৩২৬জন। রাউজান উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০২টি। ভোটকক্ষের সংখ্যা ৬২৮টি। ভোটার সংখ্যা ৩৩৯৯৮৮জন। রাঙ্গুনিয়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০২টি। ভোটকক্ষের সংখ্যা ৬০৮টি। ভোটার সংখ্যা ৩২০১৮০জন। বোয়ালখালী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪টি। ভোটকক্ষের সংখ্যা ৪১১টি। ভোটার সংখ্যা ২২৪৬১৮জন। পটিয়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৫৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭০১টি। ভোটার সংখ্যা ৩৫৭৮৬৬জন। কর্ণফুলী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮টি। ভোটকক্ষের সংখ্যা ২৬১টি। ভোটার সংখ্যা ১৩৪২৪৫জন। আনোয়ারা উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮১টি। ভোটকক্ষের সংখ্যা ৫১২টি। ভোটার সংখ্যা ২৬২১৩৩জন। চন্দনাইশ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪টি। ভোটকক্ষের সংখ্যা ৪১৫টি। ভোটার সংখ্যা ২০৭৫৪১জন। বাঁশখালী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। ভোটকক্ষের সংখ্যা ৭৩৭টি। ভোটার সংখ্যা ৪১৩৮০৪ জন। সাতকানিয়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। ভোটকক্ষের সংখ্যা ৭০৯টি। ভোটার সংখ্যা ৩৬৭৮৪৮ জন। লোহাগাড়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৭টি। ভোটকক্ষের সংখ্যা ৪৬৩টি। ভোটার সংখ্যা ২৫১৪০৫জন। চট্টগ্রামের ১৬ উপজেলা নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত মোট ভোটার সংখ্যা ৪৭ লাখ ৬৭ হাজার ৭৫১ জন।

চট্টগ্রামে ১৪ পৌরসভায় চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা : চট্টগ্রামে ১৪ পৌরসভায় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ২২৩টি। এর মধ্যে স্থায়ী ২২২টি ও অস্থায়ী ১টি। মোট ভোটকক্ষের সংখ্যা রয়েছে ১০৮৬টি। এর মধ্যে স্থায়ী ১০৭১টি এবং অস্থায়ী ১৫টি। চট্টগ্রামের ১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ৫৫৯৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ২৯৩২৫৪জন এবং নারী ২৬৬৩৩০জন।

চট্টগ্রামে ১৮৯টি ইউপিতে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা : চট্টগ্রামের ১৬টি উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮১৭টি। এর মধ্যে স্থায়ী ১৭৮৮টি ও অস্থায়ী ২৯টি। ভোটকক্ষের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে ৮১৪৩টি। এর মধ্যে স্থায়ী ৭৮৪৪টি এবং অস্থায়ী ২৯৯টি। ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত ভোটার সংখ্যা ৪১৩৭৪২৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২১৮৫২৪০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৯৫২১৭১জন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’ ও মাদক সংশ্লিষ্টতায় রাঙামাটিতে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধআলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই