আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার প্রকাশ উপলক্ষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীদের এক যৌথ সংবাদ সম্মেলন গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীরা বলেন, সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল নতুন রাজনীতি মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা– অধিকার–স্বধীনতা ভিত্তিক এবং খুন–সন্ত্রাস–অন্যায়–অবিচার–দুর্নীতি–অপরাধমুক্ত দারিদ্রমুক্ত ও একক গোষ্ঠির স্বৈরতামুক্ত অসামপ্রদায়িক উন্নত আধুনিক নিরাপদ শান্তিময় সর্বজনীন মানবতার রাষ্ট্র্র প্রতিষ্ঠায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য।
ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, জীবন–ধর্ম–রাষ্ট্র–গণতন্ত্র–অর্থনীতি ও মানবাধিকারের মূল সংকট রাজনৈতিক সংকট। তাঁরা বলেন, একক ধর্মের নামে ধর্মের মূল আদর্শ ও মানবিক শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদি স্বৈররাজনীতি এবং মানবতাববিধ্বংসী বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতি ই জীবন, ধর্ম ও রাষ্ট্রের সকল সংকট ও দুর্দশার মূল কারণ। ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, বিগত ইতিহাসের যুগ যুগ ধরে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রব্যবস্থা না থাকায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির সৃষ্ট স্বৈররাষ্ট্রব্যবস্থার পরিণতিতে জীবন, ধর্ম ও রাষ্ট্র শুধু সীমাহীন সংকটে নিপতিত নয়, অস্তিত্ব সহ বিনাশ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চট্টগ্রাম–১২ আসনের প্রার্থী আল্লামা আবু তালেব সারতাজ, চট্টগ্রাম–৮ এমদাদুল হক, চট্টগ্রাম–১৪ এইচ, এম, ইলিয়াছ, চট্টগ্রাম–৯ শেখ নঈম উদ্দিন, চট্টগ্রাম–১১ এম আজিজ মিয়া, চট্টগ্রাম–১০ সাবিনা খাতুন, চট্টগ্রাম–১৩ আল্লামা রেজাউল কাওসার, চট্টগ্রাম–১ রেজাউল করিম। ইশতেহার পাঠ করেন আল্লামা রেজাউল কাওসার। প্রেস বিজ্ঞপ্তি।











