চট্টগ্রামে গতকাল আরো ৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকরি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯২ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৩১ জনের।
গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫১ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন, সিএমএইচ হাসপাতালে একজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন।
এদিকে চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়া গত সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্টে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জুলাই মাসে আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুজনের। জুনে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন। এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন। জানুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ৯৯৬ পুরুষ, ১ হাজার ৮৯৪ মহিলা এবং ১ হাজার ৫০২ জন শিশু।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। মারা যান ১০৭ জন।












