চট্টগ্রামে আধুনিক দন্ত চিকিৎসায় ওপাল ডেন্টাল ক্লিনিক এন্ড ইমপ্ল্যান্ট সেন্টারের যাত্রা শুরু

| মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় আধুনিক দন্ত চিকিৎসা সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ওপাল ডেন্টাল ক্লিনিক এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার। চট্টগ্রাম নগরীর দামপাড়া পল্টন রোডে আলিফ মিম রূপায়ণ টাওয়ারে সোমবার (৩০ মার্চ ২০২৬) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লিনিকটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (চট্টগ্রাম উত্তর) কবির ভূঁইয়া, মীর গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, কোতোয়ালী জোনের পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, সিজেকেএসএর অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহবুউদ্দিন শামীম, এশিয়ান গ্রুপের ডিএমডি সাকিব আহমেদ সালাম, খাতুনগঞ্জের ব্যবসায়ী মুসলিম উদ্দিন, আমিনুল হাকিম সাব্বির ও মো. মঞ্জুরুল আলমসহ অন্যান্যরা। জাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী মোহাম্মদ জানে আলম। অনুষ্ঠানে এসময় হাজী আবু তৈয়ব, মোজাহের আলম, মো. শাহাজাহান, ইকবাল করিম চৌধুরী, আবুল বশর, শওকত উদ্দিন, জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মানসম্মত ও নির্ভরযোগ্য দন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে অর্থোপেডিক ওটি সম্প্রসারণ ও লাইব্রেরি উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাথরুমে পড়ে পা ভাঙলেন এসপি