তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা গতকাল চট্টগ্রামের মনসুরাবাদে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স’ এর স্থান পরিদর্শন করেন। এসময় প্রকল্প কর্মকর্তারা তথ্য সচিবকে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সচিব প্রকল্পের সার্বিক অগ্রগতি, ভূমির অবস্থা ও প্রস্তাবিত অবকাঠামো পরিকল্পনা পর্যালোচনা করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ , যুগ্মসচিব মাহফুজা আখতার, উপসচিব তসলিমা নূর হোসেন, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, উপপ্রকল্প পরিচালক রেজাউল রাব্বী মনিরসহ গণযোগাযোগ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। খবর তথ্যবিবরণীর।












