চট্টগ্রাম সমিতি ঢাকার শিক্ষাবৃত্তি প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতিঢাকা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ সাধারণ বিষয়ে) স্নাতক পর্যায়ে এবং সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ম বর্ষে (সেশন : ২০২৪২০২৫) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল সীমিত সংখ্যক ছাত্রছাত্রীকে তাদের শিক্ষাজীবনের পূর্ণ মেয়াদ কোর্সের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থী যাদের নিজ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাদের এসএসসিএইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান শাখায় জিপিএ.৭৫, ব্যবসায় শাখায় জিপিএ.৫০ ও মানবিক শাখায় জিপিএ.০০ প্রাপ্ত তারা আবেদন করতে পারবে। আবেদন ফরম www.ctgsamitydhaka.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সমিতির কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম পূরণ করে ফরমে বর্ণিত তথ্যাদিসহ সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১৫ মে’র মধ্যে বরাবর, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতিঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা১০০০’ এই ঠিকানায় পাঠাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছরে ৪১ হাজার বৃক্ষরোপণ করবে রাঙামাটি সড়ক বিভাগ
পরবর্তী নিবন্ধকবিতা ও গানে নীলকলমের স্বাধীনতা উৎসব