চোখ রাঙানি চলবে না, সন্ত্রাসীদের প্যাকেট করা হবে

সাতকানিয়ায় বিএনপির ইফতার মাহফিলে নাজমুল মোস্তফা আমিন 

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেছেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিলে জামায়াতের আমির উপহাস করেছিল। এখন তারাই (জামায়াত) ফ্যামিলি কার্ড দিতে মানুষের কাছ থেকে আইডি কার্ড খুঁজছে। কোন চোখ রাঙানি চলবে না, সন্ত্রাসীদের প্যাকেট করা হবে। আমরা ন্যায়ের পক্ষে আছি, জনগণ তা বুঝে গেছে। অস্ত্রের মহড়া দিয়ে চাঁদাবাজি, মাটি ও বালু কাটা চলবে না। সকল ধরনের অপরাধ দমনে তারেক রহমানকে একটু সময় দিন। 

আজ শুক্রবার (৬ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা আনোয়ারুল হক কাদেরীর বাড়ি সংলগ্ন মাঠে কাঞ্চনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেন, শুধু রমজান মাস নয় ; পুরো বছর মানুষের সাথে সোহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রেখে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করতে হবে। 

দক্ষিণ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, এড. এরশাদুর রহমান রিটু, দিদারুল হক, সরওয়ার কামাল চেয়ারম্যান, সাহাব উদ্দিন রাশেদ, নুরুল আবসার, মিজানুর রহমান, হাসান আলী ও ডা. আব্দুল হামিদ। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এড. হাফিজুল ইসলাম মানিক, খোরশেদুল আলম, দিদারুল আলম টিপু, মুহিবুল হক আতিক, আবু তাহের, জোনায়েদুল হক মকসুদ ও মো. এরশাদ প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মো. মোদ্দাচ্ছির বিন ইসমাইল। 

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রদলের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধশিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান