চট্টগ্রাম লেখিকা সংঘের হেমন্তের সাহিত্যাসর গত ১৫ নভেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের নতুন সভানেত্রী কবি ফরিদা ফরহাদ। সাধারণ সমপাদক সৈয়দা সেলিমা আক্তারের পরিচালনায় ঋতু রানী সাহিত্যোসরে আলোচনায় অংশ নেন জেসমিন ইসলাম, ছন্দা চক্রবতী, কসতুরী সিংহ। কবিতা পাঠ করেন সৈয়দা করিমুননেসা, তাহেরা বেগম, জেবারুত সাফিনা। সংগীত পরিবেশন করেন মৃনালীনি চক্রবতী ও কোহিনুর শাকি। শুরুতে ড. আনোয়ারা আলমের স্বামী এবং বেগম সাবিহা মুসার স্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
আগামীতে সংঘের উদোগে বেগম জিনাত আজমের জন্য একটি স্মৃতি কথামূলক বই ‘দ্যুতি’ প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












