চট্টগ্রাম লেখিকা সংঘের ঈদ পুনর্মিলনী ও সাহিত্যাসর গত শনিবার বিকেলে চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংঘের সভানেত্রী কবি ফরিদা ফরহাদ। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের পরিচালনায় ঈদ পুনর্মিলনী ও সাহিত্যাসরে অংশ নেন বেগম সাবিহা মুসা, পারভীন জালাল, জেসমিন ইসলাম, ছন্দা চক্রবর্তী, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, প্রাবন্ধিক তহুরীন সবুর ডালিয়া, নুসরাত সুলতানা। কবিতা পাঠ করেন সৈয়দা করিমুননেসা, তাহেরা বেগম, কামরুন ঋুজু, মহুয়া চোধুরী, মার্জিয়া খানম সিদ্দিকা, লিপি বড়ুয়া, জয়তুন নেসা জেবু, কস্তুরি সিংহ, মর্জিনা আকতার, জেবারুত সাফিনা, ফাতেমা ফেরদৌস। সংগীত পরিবেশন করেন মৃনালীনি চক্রবর্তী ও কোহিনুর শাকি। গজল পরিবেশন করেন কুসুম আকতার ভান্ডারী। সভায় সদ্য প্রকাশিত বেগম জিনাত আজমের স্মৃতি কথামূলক বই ‘একজন জিনাত আজম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে চলতি মাসে চট্টগ্রাম লেডিস ক্লাব ও লেখিকা সংঘের যৌথ উদ্যোগে বইয়ের প্রকাশনা উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।














