বিভিন্ন পেশায় সম্পৃক্ত আইনের ছাত্রদের নিয়ে ৫ম ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করল চট্টগ্রাম ল এন্ড ল ফ্রেন্ডস। এরফানুল হক মিনুর উদ্যোগে গতকাল শুক্রবার চকবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজের ভাইস প্রিন্সিপাল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট বদরুল হুদা মামুন। অনুষ্ঠাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লইয়ার্স ফ্রেন্ডস এর জিএস এডভোকেট ইব্রাহিম খলিল, মহানগর দায়রা জজ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট তৌদিক হোসেন সিকদার, এডভোকেট মিজবাহ উদ্দীন বাবু, বাউবি অনলাইন সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পারভেজ খান, মো. আরমান চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, এ কে তাজুল ইসলাম, আবদুস সবুর, তারেক আলম চৌধুরী, ফখরুল, মুহিব, নাছির, জাবেদ, কিরণ, সাদ্দাম, আশেক, এডভোকেট আরমান, অর্ণব, শাহীন, ফারজানা মুমু, হাসিনা মাহমুদ ও নুসরাত জাহান। প্রেস বিজ্ঞপ্তি।






