চট্টগ্রাম বিমানবন্দরে দুদিনে ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

ধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। গত দুই দিনে মোট ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য রুটের ১টি আগমন (এরাইভাল) ও ১টি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার এরিয়ার শারজাহ রুটের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৯টি আগমন ও ৬টি বহির্গমনসহ ১৫টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার এরাবিয়া এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমশক নিধন কার্যক্রমে অবহেলা করলে কঠোর ব্যবস্থা : মেয়র
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে হালদায় বাঁধ, উচ্ছেদ করল মৎস্য বিভাগ