চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি অনুযায়ী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গত ২৮ জানুয়ারি নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ২২টি কলেজ দল অংশগ্রহণ করছে। ৫ দিনব্যাপী এই টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। বিশেষ অতিথি ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), এস. এম. গিয়াসউদ্দিন বাবর ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ, চাঁদপুর ১–০ গোলে নোয়াখালীর কবির হাট সরকারি কলেজকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধশিলখালি যুব ক্রীড়া সংঘের ক্রিকেটে চ্যাম্পিয়ন উজানটিয়া একাদশ
পরবর্তী নিবন্ধতারুণ্যের উৎসব উপলক্ষে তৌহিদুল আনোয়ার হাই স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন