চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘আইটি কনফারেন্স’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন স্কুল ও কলেজের চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নগরীর আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান জিএম আইটি’র উদ্যোগে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি। প্রধান বক্তা ছিলেন ফজলুল আজিম। জিএম আইটি’র চেয়ারম্যান মোঃ কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, হেলাল উদ্দিন সিকদার, আইনজীবী মোহাম্মদ তৌফিক উদ্দিন, মোহাম্মদ আল্লাহয়াতুল্লাহ, সাংবাদিক প্রণয় দে প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাহেদুল করিম কচি বলেন, আইটি সেক্টরে চট্টগ্রাম এখনো অনেক পিছিয়ে। চট্টগ্রামকে কেন্দ্র করে জিএম আইটি’র এই উদ্যোগ প্রশংসার দাবিদার। প্রধান বক্তা ফজলুল আজিম বলেন, চট্টগ্রামকে আইটি সেক্টরে এগিয়ে নিতে তিনি জিএম আইটি’র সঙ্গে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। সভাপতির বক্তব্যে মোঃ কামরুল কায়েস চৌধুরী বলেন, দক্ষ হলে দেশে কাউকে বেকার থাকতে হয় না। তাই শুধু সনদের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে এবং কঠোর পরিশ্রম করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










