চট্টগ্রাম দরবার শরীফে আব্দুল মালেক শাহ’র ওরশ সম্পন্ন

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সুলতানুল আরেফীন হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আবদুল মালেক শাহ রাহে ভান্ডারীর (ক🙂 ৬৫ তম ওরছে হায়াতী। এতে ছদারত করেন সুলতানুল আরেফীন ক্যাডেট (দাখিল) মাদ্রাসা ও মাদরাসায়ে গাউছিয়া ছালেকিয়ার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দরবার সাজ্জাদানশীন হযরত ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।

ওরশকে কেন্দ্র করে দরবার শরীফ প্রাঙ্গণে দেশ–বিদেশের আশেকান ও ভক্তবৃন্দের ঢল নামে। ওরশে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির–আজকার, মিলাদ ও কিয়াম এবং মানবজাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ আখেরি মোনাজাত। রাহে ভান্ডার ওলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা আবুল কাশেম রাহে ভান্ডারীর উপস্থাপনায় এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, আল্লাহর অলীদের কোনো ভয় নেই। পবিত্র কোরআনে আউলিয়া কেরামের সম্মানের কথা ব্যাপকভাবে আলোচনা হয়েছে। আউলিয়াকে অস্বীকার মানে কোরআনকে অস্বীকার করার নামান্তর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুলে ধরা হলো এক বছর মেয়াদি কর্মপরিকল্পনা
পরবর্তী নিবন্ধমনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক