চট্টগ্রাম জেলা দলের অনুশীলন শুরু

বাফুফে অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কর্ণফুলী জোনের খেলা আগামী ৫ মার্চ বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হবে। চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৭ ফুটবল দলের অনুশীলন গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মুখে অনুশীলন মাঠে শুরু হয়েছে। অনুশীলন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের (সিডিএফএ) সভাপতি শহিদুল ইসলাম। সিডিএফএ সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলালের সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সদস্য কাজী জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন সিজেকেএস সাবেক নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহাবুব, হারুন অর রশীদ, আবু সৈয়দ মাহমুদ, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, জাফর ইকবাল ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ও দলীয় ম্যানেজার ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু। সহকারী ম্যানেজার আবু তালেব মো: মহসিন সুমন কোচ আবদুস সবুর প্রমুখ।

১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের কর্ণফুলী জোনের এ গ্রুপে উদ্বোধনী দিনে বান্দরবান স্টেডিয়ামে ৫ মার্চ সকাল ১১টায় রাঙামাটিবান্দরবান জেলার এবং বেলা ১:৪৫ টায় চট্টগ্রামখাগড়াছড়ি জেলা দলের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ভারতে আটকা জিম্বাবুয়ে দল
পরবর্তী নিবন্ধঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’