বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), চট্টগ্রাম কলেজ সেনা শাখার ঈদ পুনর্মিলনী গত ১১ এপ্রিল চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়। তিনটি পর্বে অনুষ্ঠিত এই পুনর্মিলনীর প্রথম পর্বে উদ্বোধন, ক্যাম্প ফায়ার এবং প্যারেড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রফেসর ক্যাপ্টেন (অব.) আহমেদ হোসেন ও বিএনসিসি পতাকা উত্তোলন করেন সাবেক সার্জেন্ট ইন চার্জ মুসা সিকদার। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্বে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের সাবেক সার্জেন্ট ইন চার্জ প্রফেসর মেজর (অব.) সাইদুর রহমান হিলালীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সাবেক সার্জেন্ট ইন চার্জ সিইউও শারুদ নিজাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত ইকবাল ফারুকী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন, সাবেক সার্জেন্ট ইন চার্জ অ্যাডভোকেট আবদুস সাত্তার, মেজর ফয়েজ আহমেদ, সিইউও হেলাল উদ্দিন, মেজর অধ্যক্ষ মো. কলিম উল্লাহ, আলফা কোম্পানি কমান্ডার প্রফেসর লে. সুবীর হালদার, এঙ ক্যাডেট এডজুটেন্ট সৈয়দ আহসান গণি, সিইউও নাসরিন সুলতানা খানম, সিইউও জিয়াউল আলম, সিইউও অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, সাবেক আরপি সার্জেন্ট নজরুল ইসলাম শিমুল, সিইউও আহসান উল্লাহ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাবেক সার্জেন্ট ইন চার্জ সিইউও অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সিইউও জিয়াউল কাদের এবং তানজিনা তানি। ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে সাবেক ও বর্তমান ক্যাডেটদের পদচারণায় পুরো কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। প্রেস বিজ্ঞপ্তি।








