চকরিয়ায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চলমান রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চকরিয়া পৌরশহরের চিরিংগা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল শুক্রবার অভিযানে নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ১০ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ চিকিৎসকের পদায়ন