চকবাজারে ১ হাজার ৮০০ ইয়াবাসহ যুবক আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

এক হাজার ৮০০ ইয়াবাসহ মো. বাহাদুর (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল চকবাজার কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত বাহাদুর বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ির শাইয়ারপাড়া (জিন্নাত বাড়ি) এলাকার মৃত মো. কবির আহমদের পুত্র। গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআতাউর রহমান কায়সার স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশহরের চেয়ে গ্রাম ভুগছে বেশি