জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, যদি বিএনপি গণভোটের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আগামী ৫ বছর আপনাদের ক্ষমতার গঠনমূলক সমালোচনা করে সহযোগিতা করব। যদি বিএনপি গণভোটের রায়কে অবজ্ঞা করে তাহলে ক্ষমতার অকাল সমাপ্তির জন্য তারা নিজেরাই দায়ী থাকবেন।
গত ১৪ এপ্রিল চকবাজার থানার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী ও সহযোগী সদস্য শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড আমির মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি এরশাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ। শুরুতে দারসুল কোরআন পেশ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আসাদুল্লাহ আদিল। শুভেচ্ছা বক্তব্য দেন, চকবাজার থানা নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হান্নান, মুহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইসমাঈল, হাফেজ ফিরোজ সিদ্দিকী, আব্দুল্লাহ সাকিব, নুরুল আমিন, আলতাফ মাহমুদ, মুহাম্মদ তানভীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














