গাউসিয়া কমিটি বাংলাদেশ, চকবাজার থানার আওতাধীন ১৬নং চকবাজার ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান এনামুল হকের সভাপতিত্বে সৈয়দ হাসান মো. জুনাইদের সঞ্চানলায় কাপাসগোলা মুন্তাসির টাওয়ারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মো. আনোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন ট্রাস্টের মুখপাত্র মোসাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন, কমরুদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন, পেয়ার মুহাম্মদ, শাহজাদ ইবনে দিদার, মো. হোসেন খোকন। বিশেষ বক্তা ছিলেন, আবু নাসের রনি, খাইর মোহাম্মদ। বক্তব্য দেন, মাহমুদুল হক, ইউসুফ শরীফ, হারুনুর রশিদ জাসেদ, ইসমাইল চৌধুরী, আবদুল্লাহ ছগির, আমিরুল ইসলাম, মো. আরমান, আব্দুর রহমান টিটু, তারেকুল হাসান, রশিদ হোসেন যাহেদ, আযাদ শরীফ, মাওলানা নুরুল আলম প্রমুখ। মাওলানা সোলায়মানের কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।










