গোসল করতে নেমে নিখোঁজ, রাতে মিলল বৃদ্ধের মরদেহ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুকুরে ডুবে সন্তোষ দাশ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বৈরাগীপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্তোষ দাশ ওই এলাকার মৃত ননী গোপাল দাশের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন সন্তোষ দাশ। আশপাশের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে চট্টগ্রাম নগরী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়ে সন্তোষ দাশের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় লেগুনা চাপায় শিশুকন্যার মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১৫৪