গাউছুল আযম মাইজভাণ্ডারী সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (কঃ) ১৬১ তম খোশরোজ শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফে গত বুধবার সম্পন্ন হয়েছে।
আখেরী মোনাজাতের আগে খোশরোজ শরীফে আওলাদে রসুল (দঃ) আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (কঃ) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন্ নূর মাইজভাণ্ডারী (মঃ) বলেন, বংলার জমিনের স্বতন্ত্র তরিকা তরিকায়ে মাইজভাণ্ডারীয়ার বিকাশ ও পূর্ণতাদান করে লাখো মানুষকে পাপ পঙ্কিলতা হতে পরিচ্ছন্ন সুফি আদর্শে উজ্জীবীত করে মানবিক সমাজ বিনির্মাণে অনন্য ভূমিকা রেখে চিরস্মরণীয় হয়েছেন হুজুর গাউছুল আযম মাইজভাণ্ডারী সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ)। মুনাজাতে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের আপামর জনগণের জন্য দেয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











