বাংলাদেশকে একটি শান্তির ও নিরাপদ জনপদ এবং বিশ্ববাসী ও বিশ্ব মজলুমের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)। গতকাল ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর কাছে হাসান মাইজভাণ্ডারী উক্ত ফরিয়াদ করেন।
ওরশ উপলক্ষে বাদে ফজর মাজারে গিলাফ পরিবর্তন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আতর গোলাপ ছিটানো শেষে মিলাদ কিয়াম অন্তে বিশেষ মোনাজাতে তিনি বলেন, মহান এই অলির উছিলায় আল্লাহ আপনি বাংলাদেশকে একটি সুখি, নিরাপদ ও সমৃদ্ধশালী কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কবুল করুন। এ সময় তিনি বিশ্বের মজলুম ও নির্যাতিত–নিপীড়িত মানুষের মুক্তি কামনা করেন। সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী আরও বলেন, হে আল্লাহ আমরা আপনার কাছে শূন্য হাতগুলো তুলে দিয়েছি। আমাদের ত্রুটিপূর্ণ ইবাদত বন্দেগী কবুল করুন। হে আল্লাহ মহান এই অলির পবিত্র ওরস মোবারকের উছিলায় নেয়ামত হাসিলের তৌফিক দিন। ওরস উপলক্ষে আপনার বান্দারা অগণিত সামাজিক, মানবিক, শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ইবাদত বন্দেগী করেছেন। তাদের সকল প্রচেষ্টা ও হাজেরী কবুল করুন। প্রেস বিজ্ঞপ্তি।













