গুঞ্জনের মধ্যেই নতুনরূপে বুবলী

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

নিজেকে সমপ্রতি অনেকটা আড়ালে রেখেছেন অভিনেত্রী। এ কারণেই সামাজিকমাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন দানা বেঁধেছে। যার মধ্যে অন্যতম হচ্ছেসমপ্রতি বুবলী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। নেটিজেনদের ধারণা, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী।

হঠাৎ করে তার রহস্যময় আড়াল হয়ে যাওয়া এবং গুঞ্জন ভক্তঅনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তার ভক্তঅনুরাগীদের একটি বড় অংশ অপেক্ষা করছেনকবে ভূমিষ্ঠ হবে বুবলীর দ্বিতীয় সন্তান। অথচ এ বিষয়ে অভিনেত্রী এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে। এর মধ্যেই বুবলীকে দেখা গেছে, সামাজিকমাধ্যমে এক নতুন ফটোশুটে। নিজেকে নতুনরূপে মেলে ধরেছেন তিনি। বৈশাখী সাজের ছবিগুলো মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সামাজিকমাধ্যমে নেটিজেনরা বুবলীর পোস্ট করা ছবির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি তার মাতৃত্ব নিয়েও কথা বলেছেন। এমনকি কেউ কেউ মন্তব্যের পাশাপাশি ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটিজেনের প্রশ্ন– ‘বেবিবাম্প কোথায়?’ বা ‘প্রেগনেট অবস্থায় এত সৌন্দর্য’ কীভাবে থাকে?

পূর্ববর্তী নিবন্ধআজ উৎসবের শেষদিনে নাটক ‘চে’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৩.৪০কোটি টাকা