গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশু, পরিবারসহ নিহত ২৩

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:৩০ পূর্বাহ্ণ

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় ছয় শিশুসহ একটি পরিবার নিহত হয়েছে। রাতে ও রোববার সকালে হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। দেইর আলবালাহতে ছয় শিশুর সঙ্গে তাদের মাবাবাও নিহত হয় বলে জানায় আলআকসা মার্টিয়ার্স হাসপাতাল। শিশুদের নানা বলেন, শিশুদের মা জাতিসংঘের হয়ে কাজ করতেন। খবর বাংলানিউজের।

মোহাম্মদ আওয়াদ খাত্তাব আল জাজিরাকে বলেন, আমার মেয়ে তার স্বামী ও ছয় সন্তান নিয়ে তাদের বাড়িতে ঘুমাচ্ছিল। ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তাদের বাড়ির ওপর পড়ল। পুরো বাড়ি একেবারে সমান হয়ে গেল।

তিনি বলেন, সন্তানদের নিয়ে তার মেয়ে কষ্ট করছিলেন। আইভিএফের মাধ্যমে তার সন্তানগুলো হয়েছে। কী দোষ করেছিল সেই নিষ্পাপ শিশুরা? তারা কি ইসরায়েলের জন্য কোনো বিপদ ডেকে আনছিল? তারা কি অস্ত্র বহন করছিল? আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজুম দেইর আলবালাহ থেকে বলেন, ওই নারীর চার সন্তান ছিল জমজ। শহরে সমাধিস্থলে তাদের সারিবদ্ধভাবে কবর দেওয়ার জন্য রাখা হয়েছে। তিনি বলেন, আমরা গতকাল সকালে আলআকসা হাসপাতালের বাইরে মর্গে সারিবদ্ধ কয়েক ডজন লাশের হৃদয়বিদারক দৃশ্য দেখেছি। দেইর আলবালাহতে ইসরায়েলি হামলা বেড়েছে। এখানেই ফিলিস্তিনিদের আশ্রয় নিতে বলা হয়েছিল। ১০ মাসের যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।

পূর্ববর্তী নিবন্ধমুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি নির্ভয়ার মায়ের
পরবর্তী নিবন্ধটেকনাফ মেরিন ড্রাইভে ডিবি হারুনের কোটি টাকার সম্পত্তি