হযরত শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) চাহরম শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) মাজার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে অনুষ্ঠিত মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেছেন, শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (কঃ) ওরশ মোবারকের বদৌলতে এই বিশ্ববাসীর উপর মুসলিম উম্মাহর উপর রহমত বর্ষণ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। তিনি হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারীর (কঃ) মহান আদর্শকে, মানবাত্মার উন্নয়নের আদর্শ ও সমাজ উন্নয়নের আদর্শ উল্লেখ করে এই আদর্শ যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারে, উপযুক্তভাবে উপস্থাপন করতে পারে, সেই তৌফিক কামনা করেনএবং এ মহান ত্বরীকার অনুসরণ করে অগণিত দ্বীনি–সামাজিক–মানবিক কর্মসূচিগুলো পরিচালনা করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











