গাউসিয়া কমিটির আহ্বায়কের সাথে প্রাতিষ্ঠানিক শাখাসমূহের নেতৃবৃন্দের মতবিনিময়

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাথে সংগঠনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক শাখার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ১৫ আগস্ট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়ায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ মনজুর আলম মনজু। আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের প্রাতিষ্ঠানিক শাখাগুলোর সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সেক্রেটারি মোহাম্মদ আবদুল গফুর। সভায় দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শাখার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ: ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আলআজহার বিশ্ববিদ্যালয় (মিশর), ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, হাটহাজারী কলেজ, রাউজান কলেজ, রাঙ্গুনিয়া কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, সাইদাইর গাউসিয়া মাদ্রাসা, ওমর গণি এম ই এস কলেজ। সভায় বক্তারা প্রাতিষ্ঠানিক শাখাগুলোর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি,শিক্ষার্থীদের মাঝে মানবিক ও নৈতিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়া এবং গাউসিয়া কমিটির সেবাধর্মী কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা