গাউসিয়া হক কমিটি ঢাকা জেলার ঈদ সামগ্রী বিতরণ

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঢাকা জেলার সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ ইব্রাহিম খলিলের ব্যবস্থাপনায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রাজধানী ঢাকার জিগাতলাস্থ আনন্দ হল সেন্টারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং পথশিশুদের মাঝে উপহার সামগ্রী হিসেবে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।

এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা জেলার সাংগঠনিক সমন্বয়কারী ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, জিগাতলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। তিনি জানান, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার এই কর্মসূচির মূল লক্ষ্য।

উপমহাদেশে আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিল-এর পক্ষ থেকে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও ঢাকায় অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এছাড়াও মোঃ ইব্রাহিম খলিল ঘোষণা দেন, প্রত্যেক বারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতরের দিনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঝিগাতলা শাখা, ঢাকার ব্যবস্থাপনায় রাজধানীর বিভিন্ন স্থানে আট শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। তিনি বলেন, “ঈদের দিন যাতে সুবিধা বঞ্চিত অসহায় মানুষ অনাহারে না থাকেন, সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের দিন রান্নাকরা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ এবারও গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালি থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের র‌্যালি