গণসংহতি আন্দোলন দক্ষিণ জেলার বর্ধিত সভা

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

গণসংহতি আন্দোলন (জিএসএ) চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা গতকাল শনিবার নগরীর একটি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিএসএ দক্ষিণ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিম শরীফ খান। সভায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জিএসএ দক্ষিণ জেলার সদস্য সচিব ফরিদুল ইসলাম ও জিএসএ বোয়ালখালী উপজেলার সমন্বয়কারী আসাদুজ্জামান মুক্তিয়ার। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন দক্ষিণ জেলা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

সবশেষে দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হলেন অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান মুক্তিয়ার, যুগ্ম সদস্য সচিব আজাদ হোসেন, সদস্য ইমাম হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ওবাইদুল্লাহ ও মো. ফায়েস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের চতুঃষষ্টিতম সমাবর্তন
পরবর্তী নিবন্ধস্কুলে নৈশপ্রহরী নিয়োগের নির্দেশনা লাইট ও ফ্যান সরবরাহের আশ্বাস