গণভোট : ব্যালট বাতিল ১০%, সর্বনিম্ন ভোট ঢাকা-১২ আসনে

| শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ব্যালট বাতিল হয়েছে, যা মোট ভোটের প্রায় ১০ শতাংশ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। একই দিন হয় গণভোটও।

গতকাল শুক্রবার নির্বাচন কমিশনার আখতার আহমেদ জানান, গণভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার পাওয়ার কথা জানান তিনি। আর সংসদ নির্বাচনের ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ (২৯৭ আসন, দুটির ফল স্থগিত)

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণভোটের আসনভিত্তিক ভোটের তথ্য সরবরাহ করেন। ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে গণভোটে অংশ নেন ৭ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩৮২ জন। এর মধ্যে ৬ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২৯৬ জনের ভোট গণনা করা হয়। বাকি ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ব্যালট নানা কারণে বাতিল হয়ে যায়। সর্বোচ্চ ব্যালট বাতিল হয় সুনামগঞ্জ১ আসনে; ৪৯ হাজার ৩৯৪টি। সর্বোচ্চ গণভোট পড়ে পাবনা২ আসনে; ৮২ দশমিক ৫৮ শতাংশ। সর্বনিম্ন ভোট পড়ে ঢাকা১২ আসনে; ৩৭ দশমিক ৩৪ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদ থেকে ২ ঘণ্টায় দোহা, ৩শ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-চাঁদপুরে ট্রেন বন্ধ