বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করার জন্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের রাজনীতিকরণ করে জাতিগত বিভেদ সৃষ্টি করা হয়েছিল। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নুরুল মোস্তফা ও মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদ্দার আলী মানু প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










