খেলছিল শিশুটি,পুকুরে ডুবে মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে আশিকুর রহমান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারেক চৌধুরী পাড়া এলাকায় পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। আশিকুর একই এলাকার হোসেন আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে উঠানে খেলা করছিল আশিকুর। এ সময় পরিবারের সকলের অগোচরে বসতঘর সন্নিহিত পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশিকুরকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় ইউপি সদস্য এরশাদুজ্জামান এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একইদিন নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমো. জাহাঙ্গীর আলম
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১