২৩নং ওয়ার্ড মহিলাবাসী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর নিয়াজ মোঃ খান। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মা জননী, বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় আপনারা সকলেই অন্তরের অন্তস্থল থেকে সর্বদায় দোয়া করবেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে কাঁদে কাঁধ মিলিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতীক চট্টগ্রাম–৯ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানকে ধানের শীষে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার জন্য প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিবেন। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আকবর কবির চৌধুরী ডিউক, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এস এম নাসির, সুফি মোহাম্মদ ইব্রাহিম, আমির উদ্দিন বাবুল, বাদশা সিদ্দিকী, মোহাম্মদ রফিকুল আলম, আজিজুর রহমান বুলু, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইসমাইল, নাছির খান, আব্দুল করিম, মোঃ রনি, মাহাবুব আলম, মোঃ সোহাগ হোসেন, আব্দুল নুরু, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আজিজ, জসিম, তাহসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












