সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেহলাম উপলক্ষে গতকাল রোববার ঢাকাস্থ জিয়া উদ্যানের মাজারে উপস্থিত হন সাবেক মেয়র আলহাজ মো. মনজুর আলম। তিনি মাজার প্রাঙ্গনে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে স্মরণীয় করে রাখার জন্য মনজুর আলম তার নিজস্ব অর্থায়নে সিটি গেইট এলাকায় বাগান বাড়িতে বেগম খালেদা জিয়ার নামে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আকবর শাহ থানা এলাকায় দাতব্য চিকিৎসালয় স্থাপন, পটিয়ায় জামে মসজিদ নির্মাণ করে দেন। তাঁর স্মৃতি রক্ষার্থে ফেনী–১, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এলাকার গরিবদের চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেন। ২টি স্কুল ভ্যানগাড়ি, পবিত্র রমজানে জিয়া উদ্যানে প্রতিদিন ১০০জন রোজাদারকে ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












