খাতুনগঞ্জে শাপলা সমাজ কল্যাণ পরিষদের সভা

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

নগরীর খাতুনগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শাপলা সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা গত ২২ নভেম্বর পরিষদের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির সদস্য পরিমল কান্তি দাশের সভাপতিত্বে ও ধীমান দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য জ্যোতির্ময় চৌধুরী কাজল, সাবেক সভাপতি অনিল সাহা, দিলীপ কান্তি দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেব খোকন, ত্রিদিব কান্তি বিশ্বাস কাজল, প্রদীপ চৌধুরী, তপন চৌধুরী মিঠু।

সভায় সর্বসম্মতিক্রমে দিলীপ কান্তি দত্তকে সভাপতি, প্রদীপ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও রুপন দাশকে অর্থ সম্পাদক করে ১৪৩২১৪৩৪ বাংলা পর্যন্ত তিন বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য হলেন সহসভাপতি ত্রিদিব কান্তি বিশ্বাস কাজল, হারাধন মহাজন, সহসাধারণ সম্পাদক তপন চৌধুরী মিঠু, বাবলা মজুমদার, সহঅর্থ সম্পাদক পংকজ সেন, সাংগঠনিক সম্পাদক শিমুল নন্দী, দপ্তর সম্পাদক কাজল পালিত, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক যীশু বিশ্বাস, প্রচার সম্পাদক জুয়েল আইচ, নির্বাহী সদস্য দীপাল মজুমদার, বাদল সাহা, অসীম সাহা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরফের দেশে মশা
পরবর্তী নিবন্ধত্রিপিটক রিসার্চ সোসাইটির সভা