চট্টগ্রাম–১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা ও তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেয়ার জন্য সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
গত সোমবার সন্ধ্যায় নগরের নাসিরাবাদ গার্লস স্কুল গেটে ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে চট্টগ্রাম–১০ নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রভিত্তিক স্থানীয় এলাকা বাটাগলি, আলফালাহ গলি, উইমেন কলেজ, গার্লস স্কুল, বয়েজ স্কুল, সিঅ্যান্ডবি, চৌধুরীপাড়ার জনসাধারণের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। শাহেদ বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক। এখানে আর কখনো নব্য ফেরাউন হাসিনার জন্ম হবে না। এদেশের জনগণ নিজের ভোট নিজে দেবে। ভোটের অধিকারের জন্য আর কখনোই রাজপথে নামতে হবে না। নগর যুবদলের সাবেক সহসভাপতি সাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে ও ৪২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আলমের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল, নুর ইসলাম লেদু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম বাবু, গাজী সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রফিক, মুহাম্মদ কামাল ও ইব্রাহিম খান।
বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, প্রফেসর সাইদুল হক শিকদার, লাল মতি, কামরুল ইসলাম, মুহাম্মদ মাহবুব, ইঞ্জিনিয়ার আহসান, শাহাব উদ্দিন, শফিউল বাশার শামু, সুজাত হোসেন সুজন, রাশেদ, মঈন উদ্দিন শাকিল, ইব্রাহিম, রশিদ, ফারুক, আনোয়ার, পারভেজ, তফাজ্জল, বাবুল, আনোয়ার, জিকু, রিটু, সালু, হোসেন, গিয়াস, সাহাব উদ্দীন, রব, জয়নাল, ইঞ্জিনিয়ার রুবেল, মীর শাহরিয়ার, পারভেজ, মিনহাজুল হক মিনার, ওয়াহিদুল আলম সুমিত প্রমুখ।











