খরায় স্বাধীনতার রঙ

মারজিয়া খানম সিদ্দিকা | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রক্তে রাঙা স্বাধীনতার যুদ্ধ শুরু হলো চৈত্রে,

বর্ণিত রূপ নিল বাঙালির স্বপ্ন

কাঁটাযুক্ত অরণ্যপথে, সাগর জলে;

হৃদয়ের অন্তরালে।

ঘরহারা বাঙালি, লোকারণ্য ছাড়া

কোথায় কে বা কারা নাই খোঁজ, দিশেহারা

সামান্য পথ চাওয়াও নাই বা হলো

একটাই স্বপন, একটি সূর্য রাঙা পতাকা

হাত উঁচিয়ে ফিরবো আবাস ভূমে,

কাঙ্ক্ষিত আঙিনায় স্বপ্নের দেশে।

পূর্ববর্তী নিবন্ধতর্জনীতে বিজলী চমক
পরবর্তী নিবন্ধআকাশ জুড়ে স্বাধীনতা