কয়েক দশকের বান্ধবী, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আপন বোন

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

ভারতে জন্ম নেওয়া এবং নেদারল্যান্ডসের দুটি ভিন্ন পরিবারে দত্তক সন্তান হিসাবে বেড়ে ওঠা দুই নারীর গল্প যেন রূপালী পর্দার কোনও আবেগঘন চিত্রনাট্য। কয়েক দশক ধরে একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পথচলা দুই নারী সমপ্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, তারা আসলে একই বাবামায়ের সন্তান, আপন বোন। খবর বিডিনিউজের।

বর্তমানে ৪৩ বছর বয়সী মীনা গেলটিঙ্ক এবং ৪৪ বছর বয়সী মিনাল টিসেন, উভয়েরই জন্ম ১৯৮০এর দশকের শুরুর দিকে। জন্মের মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতের মুম্বাই শহরের দুটি আলাদা এতিমখানা থেকে দুটি পরিবার তাদেরকে দত্তক নিয়ে পাড়ি জমায় নেদারল্যান্ডসে। কৈশোরে নেদারল্যান্ডসে একটি দত্তক সংস্থার পুনর্মিলনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় মীনা ও মিনালের। প্রথম দেখাতেই চেহারার গঠন, হাসির ধরন আর অমায়িক অঙ্গভঙ্গির অদ্ভুত মিল দেখে চমকে যান দুজনে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডাচ গ্রামে বেড়ে ওঠা মীনা সেই স্মৃতির কথা স্মরণ করে বলেন, অনুষ্ঠানে বন্ধুরা আমাদের দুজনকে আয়নায় চেহারা মেলাতে বললে আমি অবাক হয়ে যাই। ওরে বাবা! তার নাক, হাসি একদম আমার মতো! সে রাতে খাবারের টেবিলে আমি কেবল তার দিকেই তাকিয়ে ছিলাম। পরদিন ফোন নম্বর ও ঠিকানা বিনিময়ের পর শুরু হয় গভীর সখ্য। রক্ত সম্পর্কের কোনও অফিসিয়াল তথ্য না থাকলেও তাদের মানসিক টান ছিল প্রবল। একে অপরকে চিঠিতে লিখতেন বোন বলে। পড়াশোনা, কৈশোরের প্রেম, গান আর ব্যাকস্ট্রিট বয়েজের অ্যালবাম নিয়ে আলোচনাতেই কেটে যায় বছর।

পূর্ববর্তী নিবন্ধহুতিদের অভিযানের মুখে এক দিনে জিবুতিতে পালিয়েছে ১৪০০ ইয়েমেনি