ক্রীড়া সংগঠক আবাহনীর সেলিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার চকরিয়াস্থ ঢেমুশিয়া জমিদার বাড়ির কৃতী সন্তান, জিন্নাত আলী চৌধুরী হাই স্কুলের সাবেক সভাপতি, চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠী ও চট্টগ্রাম স্পোর্টস একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আবাহনীর সাবেক ক্রিকেট ম্যানেজার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম মাসুক মোহাম্মদ সেলিম আসলাম সোহেলের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।

আবাহনীর সেলিম’ নামেই ক্রীড়া সমাজের কাছে তিনি ছিলেন সুপরিচিত। তিনি ছিলেন রাফা (জঅঋঅ) ক্রিকেট ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি দুই সন্তান ও স্ত্রী রেখে ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ হতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাখাল দাশগুপ্ত
পরবর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঁশখালীর যুবক