কোয়ালিটি অনূর্ধ্ব–১৫ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ)। সানোয়ারা মিনি স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম খেলায় কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমিকে হারিয়ে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ৫ উইকেটে জয়লাভ করে। কোয়ালিটি ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ১৯. ১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৩ রান করে। ১০৪ রানের জয়ের লক্ষ্যে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে জাহিন এবং রাফির দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭. ১ ওভারে খেলে ৫ উইকেটে জয়লাভ করে। জাহিন ২৮, রাফি ৪১ ও ওয়াসি ১২ রান করেন। রাফি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে এবং ব্যাটিংয়ে ৪১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।












