কোরআন-হাদিসভিত্তিক শিক্ষাই রাষ্ট্র ও সমাজকে স্থিতিশীল রাখে

বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় আবদুল হাই নদভী

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, কোরআনের ওপর আমাদের ঈমান। কোরআন ও হাদিসের শিক্ষা মাদ্রাসার মাধ্যমেই জাতির কাছে পৌঁছে। তাই সমাজ ও রাষ্ট্র গঠনে মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, ইসলামি শিক্ষায় শিক্ষিত হলে সমাজ ও রাষ্ট্র হানাহানি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় থেকে নিরাপদ থাকে। মুসলমানরা যতদিন পড়ালেখা ও জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত ছিল, ততদিন তারা বিশ্ব নেতৃত্ব দিয়েছে। আর যখন থেকেই শিক্ষাবিমুখ হয়েছে, তখন থেকেই নেতৃত্ব ও কর্তৃত্ব হারিয়েছে। গত শনিবার রাতে পটিয়ার বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার তৃতীয় বার্ষিক সভা, হেফজখানার শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া বায়তুশ শরফ মাদ্রাসার সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে মাদ্রাসাভিত্তিক ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক তৈরি করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার বিল্ডার্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওছমান চৌধুরী, বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল কবির এবং মোহাম্মদ মোসলেম উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন শেখ আহমদ সওদাগর, হাজী মফিজুর রহমান সওদাগর, আবু তালেব আইয়ুব, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আনোয়ার রহমান, নুরুল আলম নুরু, মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক এস এম ইউনুস, উপাধ্যক্ষ মোহাম্মদ সারওয়ার হোসেন, হাফেজ আনিসুল আজিজসহ স্থানীয় আলেম, গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রথম পর্বে হেফজখানার কৃতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে মাদ্রার হেফজখানার হাফেজদের মাঝে দস্তারে ফজিলত প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত আবৃত্তি জোটের কর্মশালা ও সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধবোধনের প্রত্যয়ী ৬৫ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ