কোন ষড়যন্ত্রই দেশের অগ্রগতি রুখতে পারবে না

জিরি আ.লীগের সভায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটি মহল দেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে নানাভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে শ্রীলংকা বানাতে ব্যস্ত। আ’লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ অপপ্রচার ও ষড়যন্ত্র কখনই দেশের অগ্রগতি রুখতে পারবে না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খাঁন টিপু চেয়ারম্যানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, বিজন চক্রবর্তী, অধ্যাপক হারুনুর রশিদ, মাজেদা বেগম শিরু, আবদুল খালেক, মোজাম্মেল হোসেন রাজধন, ইসহাক, হাবিবুল হক চৌধুরী, রবিউল আলী, জহির আহমেদ চৌধুরী, ফেরদৌস ওয়াহেদ বাপ্পি, ফরিদ আহমদ, আনোয়ার হোসেন, এহসানুল হক, এনায়েত মোস্তফা রোমেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতের কিছু অংশ উন্মুক্ত রাখার অনুরোধ সুজনের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত