নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের ৪ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন টাইগারপাস এলাকার মো. সেলিমের মেয়ে চম্পা আক্তার (২০), বাকলিয়া বগারবিল এলাকার শরকত প্রকাশ শওকত আলীর মেয়ে মুন্নী আক্তার (১৯), স্টেশন রোডের মইন উদ্দিনের মেয়ে মেঘনা আক্তার (১৬) ও কালামিয়া বাজার এলাকার আনু মিয়ার মেয়ে কাজল আক্তার (১৬)। তারা সকলে ভাসমান বাসিন্দা। বিষয়টি স্বীকার করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।












