কোতোয়ালী এলাকায় চেয়ার প্রতীকের সমর্থনে সমাবেশ

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫০ অপরাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআত চেয়ারম্যান কাজী মঈনউদ্দীন আশরাফী বলেছেন, দীর্ঘ দিন মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আসন্ন নির্বাচনে মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু কেউ কেউ এখন থেকে সরকার গঠন করে ফেলার মতো হুংকারও দিচ্ছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ সংঘাতসহিংসতাকে উস্কে দিচ্ছে। এমতাবস্থায় তিনি জনগণকে সতর্কতার সাথে সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে চেয়ার মার্কায় ভোট দেয়ার আহবান জানান। চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, এ আসনে তিনিই একমাত্র স্থানীয় বাসিন্দা হিসেবে অত্র এলাকার মানুষের ভোটের হকদার। ইতোমধ্যে এলাকায় চেয়ার প্রতীকের গণজাগরণ সৃষ্টি হয়েছে। আগামী ১২ তারিখ এলাকার সন্তান হিসেবে জনগণ তাঁকেই বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করে তাঁর চেয়ার প্রতীককে জয়যুক্ত করার আহবান জানান।

চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ গতকাল সোমবার জামালখানকোতোয়ালী এলাকায় অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মহানগর সহ সভাপতি আবদুল করিম তারেক, আবদুর রহিম তৈয়বী, কাজী শফিউল আজম, এস এম তারেক হোসাইন, আনিসুর রহমান, অ্যাড. ফেরদৌস আলম সেলিম, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, আবেদ চিশতী, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মামুনুর রশিদ, ওমর আল ফারুক সরকার, হাবিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর গণসংযোগ
পরবর্তী নিবন্ধআমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে বিভিন্ন পেশাজীবীদের গণসংযোগ