কেন্দ্রীয় কমিটির সাথে মহানগর শ্রমিকলীগের মতবিনিময়

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:২১ পূর্বাহ্ণ

শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাথে চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের মতবিনিময় সভা গত বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান। সূচনা বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মসিকউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম জাফর, সাধারণ সম্পাদক ইনসুর আলী, দপ্তর সম্পাদক মো. ফজলুল হক, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আমজাদ আলী খান, মো. বরকত খাঁন, আজাহার আলী, আক্তার হোসেন, স্বপন বিশ্বাস, দ্বীপক সেন, মোহাম্মদ আয়ুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্র পথচারীদের মাঝে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়ায় মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল