বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে প্রায় ৯০ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। এই জাতির নৈতিকতা, সংস্কৃতি ও জীবনবোধের মূল ভিত্তি হলো পবিত্র কুরআন। আর যারা এই মহাগ্রন্থকে অক্ষরে অক্ষরে নিজেদের হৃদয়ে ধারণ করে সেই হাফেজরা নিঃসন্দেহে আমাদের সমাজের এক আলোকবর্তিকা।
গর্বের বিষয় হলো, বাংলাদেশের হাফেজরা বিভিন্ন রাষ্ট্রে আন্তর্জাতিক হিফজ কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা শীর্ষস্থান অর্জন করছে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করছে। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং এটি পুরো জাতির জন্য এক গৌরবময় প্রাপ্তি। তাদের এই অসামান্য অবদান রাষ্ট্রীয়ভাবে যথাযথ স্বীকৃতি পায় না। শিক্ষাবিদ, শিল্পী, খেলোয়াড় কিংবা অন্যান্য ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা দেওয়া হয়। সেখানে কোরআনের হাফেজদের অবদানও সমানভাবে মূল্যায়ন করা উচিত।
মো. হেফাজ উদ্দিন
শিক্ষার্থী, বাঁশখালী ডিগ্রি কলেজ।











