জাটকা আহরণ থেকে বিরত থাকা কুমিরা ইউনিয়নের ৪৭০জন মৎস্যজীবী পরিবারের মাঝে পরিবার প্রতি ৪০ কেজি করে মোট ১৮.৮০ মে.টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
গতকাল কুমিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম। ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব শোভন কান্তি ভৌমিক এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।











